২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ ফুটবল ফাইনালে মায়ানমারের কাছে হেরে গেল বাংলাদেশ

এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) একাদশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

বুধবার মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ন্যাশনাল ইয়ুথ সেন্টার মাঠে গ্র্যান্ড রয়েল চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক মায়ানমার অনুর্ধ্ব ২৩ দলের বিরুদ্ধে ১-২ গোলে হেরে গেছে বাফুফে একাদশ।

টুর্নামেন্টে চীন অনুর্ধ্ব ২৩, বাফুফে একাদশ এবং ভারতের অনুর্ধ্ব ২০ দলকে টপকে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করল মায়ানমার।

বাংলাদেশ ১৯৯৫ সালে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার নেতৃত্বে টুর্নামেন্টের ফাইনালে ২-১ গোলে মায়ানমারকে হারিয়ে প্রথমবারের মত কোন আন্তর্জাতিক শিরোপার স্বাদ নেয়। জয়ের নেতৃত্বে সেই স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে ব্যর্থ হলো ক্রুসিয়ানির দল। এবারের টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের খেলাতেও মায়ানমারের বিরুদ্ধে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে উজ্জ্বলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু ৬১ মিনিটে সমতা ফেরায় স্বাগতিকরা। প্রথমার্ধ এই ১-১ গোলেই অমীমাংসিত থাকে। দ্বিতীয়ার্ধে দুই দল হাড্ডাহাড্ডি লড়াই করেও কোন গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে খেলা গড়ায়।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটও গোলশুন্যভাবে শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে গোল করে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।

আর্জেন্টিনার কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির তত্ত্বাবধানে বাংলাদেশ দল আসন্ন সাফ চ্যাম্পিয়নশীপ এবং পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রাক বাছাই ফুটবলের প্রস্তুতি গ্রহণ করছে।