২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা প্রিমিয়ার লিগে খেলতে পারবেন

শ্রীলংকায় আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের আগ পর্যন্ত বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

অনুর্ধ্ব ১৯ ক্রিকেটাররা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত তিন জাতি ক্রিকেট টুর্নামেন্টে ব্যস্ত পার করবে। টুর্নামেন্টে বাংলাশে ছাড়াও ইংল্যান্ড এবং শ্রীলংকা অংশগ্রহণ করবে। এই টুর্নামেন্ট শেষে দশ দিনের বিশ্রাম পাবে দল।

ক্রিকেট বোর্ড ২৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়েছে। এই সময়ের মধ্যে ক্রিকেটাররা প্রিমিয়ার লিগের প্রথম পর্বের বেশ কয়েকটি খেলায় অংশগ্রহণ করতে পারবে।

দেশের সবচেয়ে মর্যাদাপূর্ন ক্রিকেট আসর ঢাকা লিগ ৯ ডিসেম্বর দেশব্যাপী শুরু হবে। ৯ জানুয়ারি শেষ হবে লিগের প্রথম পর্বের খেলা। ছয়টি দল নিয়ে লিগের দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার সিক্সের খেলা ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে।

বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের ক্রিকেটাররা যদি কর্পোরেট ক্রিকেট লিগের কোন দলের খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে তারা কর্পোরেট লিগের সেমি ফাইনাল অথবা ফাইনালে খেলতে পারবেন।