২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৬ বিশ্বকাপ ফুটবল: ফিফার শর্ট লিস্টে ৪৪ জন রেফারি

২০০৬ বিশ্বকাপে খেলা পরিচালনার জন্য বিশ্বের ৩০টি দেশ থেকে ৪৪ জন রেফারিকে শর্ট লিস্টে রেখেছে বলে বলে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা মঙ্গলবার ঘোষণা দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 09:36 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ফিফা মূলত যে সব রেফারি ফিফা’র টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছে তাদেরকেই এ তালিকায় রেখেছে। তাছাড়া ১১১ জন সহকারি রেফারিও নির্বাচিত করা হবে বলে ফিফা জানায়।

৪৪ জন রেফারি এবং ১১১ জন সহকারি রেফারি তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করার জন্য ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে ফ্রাঙ্কফুটে মিলিত হবে।

বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ পরিচালনার জন্য ফিফা এদের মধ্যে থেকে ৩০জনকে রেফারি নির্বাচিত করবেন, যারা নয় জুন থেকে নয় জুলাই পর্যন্ত জার্মানির ১২টি ভেন্যুতে ৬৪টি ম্যাচ পরিচালনা করবে।

বাছাইকৃত রেফারিদের দ্বিতীয় কার্যক্রম একই স্থানে চলবে মার্চের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত।