২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানে ফিরলেন গাঙ্গুলি

মুখ নয় এবার কথা বলেছে গাঙ্গুলির ব্যাট। দুলিপ ট্রফিতে সেঞ্চুরি করে রানে ফিরেছেন মহারাজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 02:52 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শুক্রবার মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে উত্তর জোনের বিপক্ষে পূর্ব জোনের হয়ে মাঠে নেমে শতরান করার গৌরব অর্জন করেন তিনি।

গাঙ্গুলি আন্ত:জোন ম্যাচের দ্বিতীয় দিনে ১৮টি চার এবং একটি ছয়ের মাধ্যমে ১০৯ রান করেন। এর আগে প্রিন্স অব ক্যালকাটা বল হাতে দু’ উইকেট নেন।

তার সেঞ্চুরিটি সঠিক সময়ের সঠিক জবাব। আর এর মাধ্যমে তিনি নিন্দুকদের মুখে কুলুপ এটে দিলেন, নির্বাচকদেরও বুঝিয়ে দিলে এখনও তিনি ফুরিয়ে যাননি।