২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের সাবেক গোলরক্ষক কার্লোস গোমেজের জীবনাবসান

স্পোর্টিং ক্লাব ও পর্তুগালের সাবেক গোলরক্ষক কার্লোস গোমেজ ৭৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। দ্য লিসবন ক্লাব এ খবর জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 01:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

দ্য লিসবন ক্লাব জানায়, ১৯৫৫ সালের ৪ সেপ্টেম্বরে লিসবনের ন্যাশনাল স্টেডিয়ামে স্পোটিং এবং পার্টিজান বেলগ্রেডের মধ্যে অনুষ্ঠিত ইউরোপিয়ান কাপের প্রথম ম্যাচে গোমেজ অংশগ্রহণ করার গৌরব অর্জন করেছিলেন। খেলাটি ৩-৩ ব্যবধানে ড্র হয়।

তিনি পর্তুগালের হয়ে ১৮টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন।