২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত চালকের আসনে অস্ট্রেলিয়া, বিশ্ব একাদশ ১১৩/৫

সিডনিতে চলতি আইসিসি সুপার টেস্টের চতুর্থ দিনে বিশ্ব একাদশ দ্রুত তিন উইকেট হারিয়ে পিছিয়ে পড়েছে। ম্যাচে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

জয়ের জন্য বিশ্ব একাদশকে করতে হবে ৩৫৫ রান।

আগের দিনের ২৫-২ নিয়ে খেলতে নেমে বিশ্ব একাদশ লাঞ্চের আগেই তিন উইকেট খুইয়ে বসেছে। এখন তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ১১৩ রান। ব্রায়ান লারা (৪৬), রাহুল দ্রাবিড় (২৩) এবং ইনজামামুল হক (০) রানে ফিরে গেছেন।

জয়ের জন্য বিশ্ব একাদশের প্রয়োজন আরও ২৪২ রান। হাতে রয়েছে পাঁচ উইকেট। জ্যাক ক্যালিস ২৬ ও ফ্লিনটফ ১৪ রানে অপরাজিত রয়েছেন।

অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর ২৭৬।

দ্রাবিড় ও লারা দুজনই শেন ওয়ার্নের বলে প্যাভেলিয়ানের পথ ধরেছেন। দ্রাবিড় ম্যাথু হেইডেনের হাতে ও লারা উইকেট রক্ষক গিলক্রিস্টের হাতে ক্যাচ দেন। অপরদিকে ইনজামামুল হক ব্রেট লির বলে এলবিডব্লিউ ফাঁদে পড়ে ক্রিজ ছাড়েন।

এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৯৯ রানে অল আউট হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া ৩৪৫ ও ১৯৯

বিশ্ব একাদশ ১৯০ ও ১১৩/৫ (মধ্যাহ্নভোজ)।