ম্যাচের দ্বিতীয় দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারছে না বিশ্ব একাদশের তারকা ব্যাটসম্যানরা।
লাঞ্চের সময় বিশ্ব একাদশ দলের স্কোড় দাঁড়ায় তিন উইকেটে ৫৩ রান। এদিকে আইসিসি সুপার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে জ্বলে উঠেন বিশ্ব একাদশের বোলার এন্ড্রু ফ্লিনটফ।
ফ্লিনটফ দ্রুত অস্ট্রেলিয়ার তিন উইকেট পতন ঘটালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমে যায় ৩৪৫ রানেই।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পক্ষে আঘাত হানেন অভিজ্ঞ বোলার গ্লেন ম্যাকগ্রা এবং ব্রেট লি।
ব্রেট লি বিশ্ব একাদশের অধিনায়ক গ্রায়েম স্মিথকে ব্যক্তিগত ১২ রানের মাথায় উইকেটকিপার গিলক্রিস্টের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।
গ্লেন ম্যাকগ্রা তুলে নেন রাহুল দ্রাবিড় এবং ব্রায়ান লারার উইকেট।
দ্রাবিড় রানের খাতা খোলার আগেই ম্যাকগ্রার বলে গিলক্রিস্টের হাতে ক্যাচ তুলে দেন। লারাকে ব্যক্তিগত পাঁচ রানের মাথায় এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ম্যাকগ্রা।
