২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোডেনকে ফুটবল উপভোগের পরামর্শ গুয়ার্দিওলার 

শৃঙ্খলাভঙ্গের কারণে দলের বাইরে ছিলেন শেষের দুই ম্যাচে। মাঠে ফিরে দুর্দান্ত খেলে ম‍্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলার প্রশংসায় ভেসেছেন ফিল ফোডেন। সাবেক বার্সেলোনা কোচ মনে করেন, ইংলিশ মিডফিল্ডারের প্রয়োজন শুধু নিজের খেলাটা উপভোগ করা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 05:37 PM

Updated : 08 Apr 2022, 12:04 AM

প্রিমিয়ার লিগে গত বুধবার রাতের ম‍্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সিটি। ম‍্যাচের ষোড়শ মিনিটে গত ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোলটি করেছেন ফোডেন। লিগে ২৮ বছর বয়সী এই ফুটবলারের এটি পঞ্চম গোল। 

গত ১৪ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে ৭-০ গোলে জয় পাওয়া ম্যাচে শুরুর একাদশে ছিলেন জ্যাক গ্রিলিশ ও ফোডেন। ওই ম্যাচের পর এই দুইজনকে রাতে বাইরে দেখা যাওয়ার একটি ছবি দা টেলিগ্রাফ প্রত্রিকা প্রকাশ করে। এরপর নিউক্যাসল ইউনাইটেড ও লেস্টার সিটির বিপক্ষে দলটির পরের দুই লিগ ম্যাচে এই দুজনকে দলের বাইরে রাখেন গুয়ার্দিওলা। ব্রেন্টফোর্ড 

ম্যাচের পর আমাজন প্রাইমের সঙ্গে আলাপচারিতায় গুয়ার্দিওলা প্রশংসার স্তুতি গান ফোডেনের। 

“আমাদের সঙ্গে যোগ দেওয়ার সময় থেকেই ফিল অসাধারণ ছিল। আমার কাছে তার নিজেকে প্রমাণের কিছু নেই। 

“তাকে শুধু ফুটবলটা উপভোগ করতে হবে যেমনটা সে ছোটবেলায় করত।” 

যেকোনো পজিশনে খেলতে সক্ষম ফোডেনের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই গুয়ার্দিওলার। 

“সে এমন একজন খেলোয়াড় যে অসাধারণ মান বজায় রেখে বিভিন্ন পজিশনে খেলতে পারে। সে সবসময় একজন ভালো খেলোয়াড় এবং এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না।” লিগে 

২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি।