২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে জয়ের ধারায় ওয়ান্ডারার্স ও স্বাধীনতা ক্রীড়া সংঘ

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ও স্বাধীনতা ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2021, 09:23 PM

Updated : 02 Aug 2022, 05:25 PM

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায় ওয়ান্ডারার্স। জয়ী দলের তিন গোলদাতা জুয়েল, বাদল ও রিপন। ভিক্টোরিয়াকে ব্যবধান কমানো গোলটি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে করেন শান্ত।

দিনের অপর ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচের তৃতীয় মিনিটে করা সাব্বিরের গোলটি শেষ পর্যন্ত জয় এনে দেয় দলটিকে।