চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে শুরু উত্তরা এফসির
প্রিমিয়ার লিগে ওঠার সিঁড়ি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভসূচনা করেছে উত্তরা ফুটবল ক্লাব।
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জিতেছে উত্তরা এফসি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন ফুয়াদ হাসান।
ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ১২ দল। ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগে খেলছে ১৩ দল। জোড় সংখ্যার দল নিয়ে পরের লিগ আয়োজনের জন্য এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে শুধু চ্যাম্পিয়ন দলকে লিগে উত্তরণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
