২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস কাবাডিতে সেরা নৌবাহিনী

মুজিব বর্ষ বিজয় দিবস কাবাডির শিরোপা জিতেছে বাংলাদেশ নৌবাহিনী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2020, 06:01 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুক্রবার ফাইনালে ৩৮-২৫ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায় নৌবাহিনী। দুই দলের প্রথমার্ধ শেষ হয়েছিল ১০-১০ পয়েন্ট সমতায়।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নৌবাহিনী ৩৯-৩১ পয়েন্টে সেনাবাহিনীকে ও বিমান বাহিনী ৫০-২৮ পয়েন্টে পুলিশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছিল।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা দিয়ে মাঠে ফিরল কাবাডি।