জয়ে ফিরেছে উত্তর বঙ্গের মেয়েরা
নতুন করে শুরু হওয়া নারী ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এফসি উত্তর বঙ্গ। বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ে ফিরেছে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার বেগম আনোয়ারা স্পোর্টিংকে ৪-১ গোলে হারায় উত্তর বঙ্গ। পুনরায় শুরু হওয়া লিগে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৭-০ গোলে হেরেছিল তারা।
দলের জয়ে জোড়া গোল করেন মোছাম্মাৎ সুলতানা; তনিমা ও রেখা অপর দুই গোলদাতা। বেগমের হয়ে একমাত্র গোলটি করেন ইলামনি।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট উত্তর বঙ্গের। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস।
