২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসের ছোবলে দলই পাল্টে দিল ইতালি

গত কয়েক দিনে ইতালি অনূর্ধ্ব-২১ দলের সাত জন কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাই ২০২১ উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-২০ দল মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 08:25 PM

Updated : 18 Aug 2022, 03:53 PM

ইতালিয়ান ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

নিজেদের মাঠে মঙ্গলবার ‘এ’ গ্রুপের শীর্ষে থাকা রিপাবলিক অব আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটি হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।