সিলভা করোনাভাইরাসে আক্রান্ত
সাবেক ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার দাভিদ সিলভার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
এক বিবৃতিতে সোমবার খবরটি জানিয়েছে সিলভার বর্তমান ক্লাব রিয়াল সোসিয়েদাদ। তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি এবং তিনি সেলফ-আইসোলেশনে আছেন।
১০ বছর সিটিতে কাটানোর পর গত মাসে ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে লা লিগার দল সোসিয়েদাদে যোগ দেন ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ প্লেমেকার।
