২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের লিগে উত্তর বঙ্গের বড় জয়

সুলতানার হ্যাটট্রিকে মেয়েদের ফুটবল লিগে বড় জয় পেয়েছে এফসি উত্তর বঙ্গ। দ্বিতীয় জয় পেয়েছে নাসরিন একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 06:31 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার কুমিল্লা ইউনাইটেডকে ৭-০ গোলে হারায় উত্তর বঙ্গ। ২-০ গোলে বেগম আনোয়ারা এসসির বিপক্ষে জিতে নাসরিন একাডেমি।

প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া উত্তর বঙ্গ দ্বিতীয়ার্ধে করে আরও তিন গোল। দ্বিতীয় মিনিটে ব্যাক্তিগত গোলের খাতা খোলা সুলতানা ৩৩ ও ৫৪তম মিনিটের গোলে হ্যাটট্রিক পূরণ করেন। ৬৫তম মিনিটে গোল করেন আরেকটি। রেখা ২টি ও মালেনি একটি গোল করেন।

প্রথমার্ধে নাসরিন একাডেমিকে ভালোভাবেই আটকে রেখেছিল আনোয়ারার মেয়েরা। দ্বিতীয়ার্ধে পারেনি। ৬৫তম মিনিটে উন্নতি খাতুন দলকে এগিয়ে নেওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাজিয়া খাতুন।