২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ শুরু সোমবার

পাবলিক ও বেসরকারি মিলিয়ে ১০২টি বিশ্ববিদ্যালয়ের ছয় হাজারেরও বেশি অ্যাথলেট নিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2020, 08:25 PM

Updated : 08 Apr 2022, 12:25 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রোববার জাকালো আয়োজন করে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আগামী সোমবার থেকে ১২টি ডিসিপ্লিনের খেলা শুরু হবে ১৩টি বিশ্ববিদ্যালয়ের ভেন্যুতে।

ডিসিপ্লিনগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এক হাজার ২০০শর বেশি নারী ও ৪ হাজার ৮০০-এর বেশি পুরুষ অ্যাথলেট ৪২টি ইভেন্টে ৬৮৭টি পদকের জন্য লড়বে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।