Published : 04 Oct 2018, 09:05 PM
সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-০ গোলে জিতে ফিলিস্তিন। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল তাজিকিস্তান।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ফিলিস্তিন। সতীর্থের বাড়ানো বল জোরালো প্লেসিং শটে জালে জড়িয়ে দেন জোনাথন জোরিল্লা।
তাজিকিস্তান দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ৭৫তম মিনিটে আরেকটি গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। সতীর্থের বাড়ানো বল হেডে জালে পৌঁছে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিস্তিন অধিনায়ক আব্দুল্লাতিফ আলবাহাদারি।৩ করে পয়েন্ট ফিলিস্তিন ও তাজিকিস্তানের। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে আগামী শনিবার মুখোমুখি হবে ফিলিস্তিন ও নেপাল। এ ম্যাচের ফলের ওপর নির্ভর করবে কোন দুই দল সেমি-ফাইনালে উঠবে। নেপাল জিততে না পারলে ফিলিস্তিন ও তাজিকিস্তান সেমি-ফাইনালে উঠবে।