১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জুডোর প্রথম দিনে আনসারের দাপট

জাতীয় জুডোর প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ আনসার। পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে সাত ইভেন্টে সেরা হয়েছে দলটির খেলোয়াড়েরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2017, 06:57 PM

Updated : 12 Apr 2022, 12:22 AM

মিরপুরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার মেয়েদের বিভাগ থেকে পাঁচটি সোনার পদক জয় করে আনসার। অনূর্ধ্ব-৬৩ কেজি ওজন শ্রেণিতে বিলকিস খাতুন, ৫২ কেজিতে মাসিনু মারমা, ৪৮ কেজিতে সুইপ্রু মারমা, ৪৪ কেজিতে নিলুফা আক্তার ও ৪০ কেজিতে সেরা হন স্মৃতি খাতুন।

ছেলেদের বিভাগে অনূর্ধ্ব-৭৩ কেজি ওজন শ্রেণি থেকে বামপ্রু মারমা ও ৬৬ কেজি থেকে শরিফ হোসেন আনসারকে আরও দুটি সোনা এনে দেন।

আনসারের দাপটের দিনে ৫৭ কেজিতে বিকেএসপি’র শাহিদা খাতুন ও ৬০ কেজিতে একই দলের আবু রায়হান সেরা হন।

জাতীয় জুডোর ৩৪তম আসরে ২৪টি দলের হয়ে ৯৪ জন পুরুষ ও ১২০ জন মহিলা মিলিয়ে ২১৪জন খেলোয়াড় অংশ নিচ্ছে।