মহানগরী ফুটবল লিগে রেইনবো, হাজীরবাগের জয়
ঢাকা মহানগরী ফুটবল লিগে জিতেছে রেইনবো অ্যাথলেটিক ক্লাব ও মীর হাজীরবাগ স্পোর্টিং ক্লাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার জানায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে ইমরান হোসেনের জোড়া গোলে নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাবকে ২-১ ব্যবধানে হারায় রেইনবো।
৪৫তম মিনিটে ইমরান রেইনবোকে এগিয়ে নেওয়ার পর ৫৪তম মিনিটে নারিন্দাকে সমতায় ফেরান লাইসুর রহমান। ইমরানের ৬৩তম মিনিটের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেইনবো।
অপর ম্যাচে ৩১ তম মিনিটে আমিনুল হকের গোলে বাফুফে অনূর্ধ্ব-১৬ একাদশকে হারায় হাজীরবাগ স্পোর্টিং ক্লাব।
