২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক পোস্টেই রোনালদোর আয় ৩ কোটি টাকা

বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে প্রাপ্তিও কম নয়। ইনস্টাগ্রামে দেওয়া প্রতি পোস্ট থেকে রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড ৩ লাখ ১০ হাজার পাউন্ড (প্রায় সোয়া তিন কোটি টাকা) আয় করেন বলে জানিয়েছে হোপার নামের একটি সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 12:56 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

সর্বোচ্চ আয় করা ১০ জনের তালিকায় অবশ্য রোনালদো আছেন তৃতীয় স্থানে।  যুক্তরাষ্ট্রের গায়িকা ও অভিনেত্রী সেলিনা গোমেজ তালিকায় শীর্ষে (৪ লাখ ২৫ হাজার পাউন্ড) এবং একই দেশের রিয়েলিটি শোর উপস্থাপিকা কিম কার্দাশিয়ান (৩ লাখ ৮৭ হাজার পাউন্ড) রয়েছেন দ্বিতীয় স্থানে।

সেরা দশে থাকাদের মধ্যে রোনালদোই একমাত্র ফুটবলার। পর্তুগিজ অধিনায়কের বাইরে অ্যাথলেটদের মধ্যে সেরা দশে আছেন কেবল বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস।

ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারী ১০ কোটি ৬০ লাখ।