এশিয়ান বিচ গেমসে বাস্কেটবলে বাংলাদেশের জয়
এশিয়ান বিচ গেমসে ছেলেদের বাস্কেটবলে ইন্দোনেশিয়াকে ১২-১০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ইন্দোনেশিয়াকে হারানোর পর ইরাকের কাছে ১৬-১১ ব্যবধানে হারে বাংলাদেশের ছেলেরা।
ভিয়েত নামের ডা নাংয়ে হওয়া এশিয়ান বিচ গেমসের পঞ্চম আসরে ছেলেদের ভলিবলে লেবাননের কাছে ২-০ সেটে এবং মেয়েদের হ্যান্ডবলে ভারতের কাছে টাইব্রেকারে হারে বাংলাদেশ।
