মেসির সঙ্গে খেলার গর্ব আলকাসেরের
সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে খেলতে পারাটা সম্মানের বলে জানিয়েছেন পাসো আলকাসের। তাকে নিয়ে বার্সেলোনার আগ্রহ দেখে বিস্মিতও হওয়ার কথাও জানান স্পেনের এই ফরোয়ার্ড।
সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। আর্জেন্টিনা ফরোয়ার্ডের সঙ্গে খেলাটা গর্বের বলে ক্লাবের ওয়েবসাইটে জানান আলকাসের।
“খেলাটির ইতিহাসে আমরা মেসির মতো কাউকে কখনও দেখিনি। তার সঙ্গে খেলাটা সম্মানের।”
ভালেন্সিয়া ছেড়ে বার্সেলোনা আসা নিয়ে ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, “যখন বার্সেলোনা আমার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল, আমি বিষয়টি বিশ্বাস করতে পারিনি। এমন একটি বড় দলের হয়ে খেলতে পারাটা সত্যিই সর্বোচ্চ পাওয়া। আমি খুবই খুশি এবং এখানে আসতে পেরে শিহরিত।
