১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তৃতীয় সোনায় ইতিহাস সিমোনের

ভল্ট থেকে জিমন্যাস্টিক্সে নিজের তৃতীয় সোনাটি জিতে নিয়েছেন যুক্তরাস্ট্রের সিমোন বাইলস। কোনো মার্কিন নারী জিমন্যাস্ট এক আসরে এর আগে তিনটি সোনার পদক জিততে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 06:58 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

রিও গেমসের নবম দিনে রোববার ১৫.৯৬৬ স্কোর করে বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ার মারিয়া পাসেকাকে পেছনে ফেলেন বাইলস। ভারতের দিপা কর্মকারকে পেছনে ফেলে ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের জুলিয়া স্টাইনগ্রুবার।

রিওতে এর আগে দলীয় ও অল-অ্যারাউন্ডে সোনা জিতেছিলেন ১৯ বছর বয়সী ছোটোখাট গড়নের বাইলস।

যুক্তরাষ্ট্রের আধিপত্য ঘুচিয়ে সেরা মুস্তাফিনা

রিও গেমসে মেয়েদের জিমন্যাস্টিক্সে যুক্তরাষ্ট্রের আধিপত্যের অবসান ঘটিয়ে আনইভেন বারে শ্রেষ্টত্ব ধরে রেখেছেন রাশিয়ার আলিয়া মুস্তাফিনা।

মুস্তাফিনার বারে ওঠার আগে যুক্তরাষ্ট্রের সিমোনে বাইলস দলগত, অল অ্যারাউন্ড ও ভল্টে সোনা জেতেন।

১৯ বছর বয়সী বাইলস মেয়েদের জিমন্যাস্টিক্সের শুধু এই একটা ফাইনালেই নেই। তবে তার সতীর্থ ও বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাডিসন কোসিয়ান কোয়ালিফাইংয়ে সর্বোচ্চ স্কোর করে সোনা জেতার আশা জাগিয়েছিলেন।

কিন্তু রোববার ফাইনালে মুস্তাফিনার ১৫.৯০০ স্কোর ছাড়াতে পারেননি কোসিয়ান। ১৫.৮৩৩ পয়েন্ট করে রুপা জেতেন তিনি। জার্মানির জোফি শেডার জিতেছেন ব্রোঞ্জ।