১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৩

চলতি বছরের জুন মাসের পর থেকে এটি ফিলিপিন্সে স্কুলে তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।

ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৩

ফিলিপিন্সের রেডক্রস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Sep 2026, 04:04 PM

Updated : 18 Sep 2026, 04:04 PM

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশের বাঙ্গা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে গুলির ঘটনায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে।

বাঙ্গা শহরের মেয়র আলবার্ট পালেন্সিয়া বিবিসি-কে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন ১৪ বছর বয়সী শিক্ষার্থী।

তিনি বলেন, ১৬ বছর বয়সী বন্দুকধারীও নিহতদের মধ্যে রয়েছে এবং আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার বিকেলে বঙ্গা ন্যাশনাল হাই স্কুলে এই ঘটনা ঘটে। শিক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা গুলির ঘটনাযর খবর পেয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

চলতি বছরের জুন মাসের পর থেকে এটি ফিলিপিন্সে স্কুলে তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।