জুডোয় ফ্রান্সের দিন
রিও অলিম্পিকের জুডোয় অবশেষে সর্বোচ্চ সাফল্য পেল ফরাসিরা। গেমসের সপ্তম দিনে এক জোড়া সোনা জিতেছে তারা।
মেয়েদের ৭৮ কেজির বেশি ওজনশ্রেণি
শীর্ষ বাছাই চীনের ইউ সংকে হারিয়ে ফাইনালে ওঠা আনদেওল লন্ডন অলিম্পিকের চ্যাম্পিয়ন অরতিসকে অতিরিক্ত সময়ে ইপ্পনের মাধ্যমে পরাজিত করেন।
শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন ফ্রান্সের রিনার
শুক্রবার ফাইনালে জাপানের হিসাইয়োশি হারাসাওয়াকে হারান গত ছয় বছরে কোনো ম্যাচ না হারা এই জুডোকা।
