ফেদেরারকে হারিয়ে রাওনিচের ইতিহাস
প্রথম সেটে হারলেও পরের দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রজার ফেদেরার; কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মিলোস রাওনিচের কাছে শেষ দুই সেটে হেরে উইম্বলডনের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।
ফাইনালে ইতিহাস গড়া রাওনিচের প্রতিপক্ষ অ্যান্ডি মারে।
প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা রাওনিচের সামনে অধরা ট্রফি ছুঁয়ে দেখার হাতছানি। অন্যদিকে ২০১৩ সালে উইম্বলডন ও ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেন জেতা মারে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায়।
৩৪ বছর বয়সী ফেদেরারের জেতা ১৭ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনের শিরোপাই সাতটি। ২০১২ সালে শেষবারের মতো শিরোপা জিতেছিলেন তিনি। উইম্বলডনের ১১ আসরের সেমি-ফাইনালে খেলা ফেদেরার এই প্রথম সেরা চারের ম্যাচে হারলেন।
মারের বিপক্ষে বলার মতো কোনো প্রতিরোধই গড়তে পারেননি বের্দিচ। শুরুর দুই সেট জিতে ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত করে ফেলেন ২০১৩ সালে প্রথম উইম্বলডন জেতা মারে। তৃতীয় সেটেও ৬-৩ গেমের অনায়স জয় দিয়ে বাকি কাজটুকু সারেন দ্বিতীয় বাছাই হিসেবে আসর শুরু করা স্কটল্যান্ডের এই তারকা।
