২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালে ফিরলেন মোরাতা

ইউভেন্তুস থেকে আলভারো মোরাতাকে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ‘বাই-ব্যাক ক্লজ’ ব্যবহার করে এই ফরোয়ার্ডকে চুক্তিবদ্ধ করেছে স্পেনের সফলতম ক্লাবটি। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 09:48 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মোরাতার রিয়ালে ফিরে যাওয়ার খবরটি বুধবার ক্লাবের ওয়েবসাইটে নিশ্চিত করে ইতালির সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস। 

রিয়ালের যুব প্রকল্পে বেড়ে ওঠা মোরাতাকে ১ কোটি ৪০ লাখ ইউরোতে ২০১৪ সালে দলে টেনেছিল ইউভেন্তুস। আর এখন রিয়ালের কাছে থেকে ইতালির চ্যাম্পিয়নরা পেল ৩ কোটি ইউরো।

২৩ বছর বয়সী স্পেনের এই ফরোয়ার্ড ইউভেন্তুসের হয়ে ৯৩টি ম্যাচ খেলেন, যার মধ্যে ৪৮টিতেই তিনি শুরুর একাদশে ছিলেন। ইতালির দলটির হয়ে ২৭টি গোল করেন তিনি, আর সহায়তা করেন ১৬টি গোলে।