২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি কাপের প্লে অফের বাছাইয়ে ‘সি’ গ্রুপে শেখ রাসেল

২০১৭ সালের এএফসি কাপের প্লে-অফে খেলার বাছাইয়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের দল শেখ রাসেল ক্রীড়া চক্র। গ্রুপে তাদের প্রতিপক্ষ ভুটানের এফসি টেরটোন ও তাইওয়ানের তাতুং এফসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 06:08 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

মালয়েশিয়ার কুয়ালামপুরে গত শুক্রবার প্লে-অফের বাছাইয়ের তিন গ্রুপের ড্র অনুষ্ঠিত হয়। ‘সি’ গ্রুপের সবগুলো ম্যাচ ভুটানে হবে।

আগামী ২৩ অগাস্ট তাতুংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলের ট্রেবল জেতা শেখ রাসেল। ২০১৫ সালের ভূটানের ঘরোয়া লিগের সেরা টেরটোনের বিপক্ষে মারুফুল হকের দল দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ অগাস্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের প্লে-অফের বাছাই পর্বে খেলার কথা ছিল শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। কিন্তু শেখ জামাল খেলতে অপারগতা জানানোয় রানার্সআপ শেখ রাসেল খেলার সুযোগ পাচ্ছে।