২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান্ডারার্সকে হারাল মোহামেডান

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্স শুরু করার আগে মোহামেডান রাউন্ড রবিন লিগে শেষ ম্যাচেও জিতেছে। ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়েছে ঘরোয়া হকির ঐতিহ্যবাহী দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 08:18 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানের জয়ে তিন গোল করেন ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি। ইমরান হাসান পিন্টু ও সালমান হোসেন একটি করে গোল করেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলটি বিশালের করা।

১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্স শুরু করবে মোহামেডান। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঊষা ক্রীড়া চক্র। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট আবাহনীর। ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে উঠেছে ওয়ান্ডারার্সও।

শুক্রবারের অপর ম্যাচে বাংলাদেশ এসসি ও ওয়ারী ২-২ ড্র করে। বাংলাদেশ এসসির হয়ে গোল করেন প্রিন্স ও সিরাজ আলী। ওয়ারীর দুই গোলদাতা জিহাদ ও কৃষ্ণা।

বাংলাদেশ এসসি ১১ ম্যাচের পয়েন্ট ১৫ নিয়ে সুপার সিক্সে উঠেছে। অন্য দিকে ১২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ওয়ারী।