২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পগবা, গ্রিজমানের অসন্তোষ

আলবেনিয়ার বিপক্ষে শুরুর একাদশে না থাকায় পল পগবা ও অঁতোয়ান গ্রিজমান অসন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 02:57 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

পুরনো খবর:

শেষ মুহূর্তে গোল দেওয়ায় ‘বিশেষজ্ঞ’ ফ্রান্স
আলবেনিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোয় ফ্রান্স

মার্সেইয়ে গত বুধবার রাতে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের ইউরোর শেষ ষোলোতে উঠেছে স্বাগতিক ফ্রান্স।

কৌশলগত কারণে ইউভেন্তুসের মিডফিল্ডার পগবা আর আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমানকে বেঞ্চে বসিয়ে রেখে শুরুর একাদশে কিংসলে কোমান ও অন্তনি মার্সিয়ালকে রাখেন দেশম।

প্রথমার্ধে ফ্রান্স তেমন একটা ভালো খেলতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে পগবাকে মাঠে নামান দেশম। আর ৬৮তম মিনিটে বদলি হিসেবে নামেন শেষ মুহূর্তের গোলে ফ্রান্সকে এগিয়ে দেওয়া গ্রিজমান। যোগ করা সময়ের শেষ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান দিমিত্রি পায়েত।

ম্যাচ শেষে দেশম বলেন, “পগবাকে বাইরে রাখা ছিল ট্যাকটিক্যাল সিদ্ধান্ত।”

“অঁতোয়ান গ্রিজমানকে নিয়ে বলি- আমি জানি, সে খুশি হয়নি, পল পগবাও খুশি নয়-কিন্তু সে ভালো করছে। গ্রিজমান প্রথম ম্যাচে ৬০ মিনিট খেলেছে এবং আমি জানি, বদলি হিসেবে নেমে সে ভালো খেলে।”