মুম্বাইয়ে ষষ্ঠ রাউন্ডে জিয়ার ড্র
মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবার ষষ্ঠ রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
মুম্বাইয়ে সোমবার ভারতের ফিদে মাস্টার রঘুনন্দন কাউমান্দুরের সঙ্গে ড্র করেন জিয়াউর। ছয় রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
ষষ্ঠ রাউন্ডে সাই অগ্নি জেভিতেশকে হারানো নাসির আহমেদ ৪ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে আছেন।
ষষ্ঠ রাউন্ডে জিতেছেন বাংলাদেশের আরেক দাবাড়ু আমিনুল ইসলামও। ওজাস কুলকার্নিকে হারিয়ে পর ৪ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ৫০তম স্থানে আছেন এই দাবাড়ু।
সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে আছেন সিরাজুল কবির। ষষ্ঠ রাউন্ডে হেরে ৩ পয়েন্ট নিয়ে ৯০তম স্থানে আছেন বাংলাদেশের জোয়ার হক প্রধান।
আড়াই পয়েন্ট নিয়ে বাংলাদেশের কাজী আফজাল মাহবুব ১৪০তম; ২ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে আব্দুর রাজ্জাক ১৬৩তম, জামাল উদ্দিন ১৬৪তম ও রুবেল পারভেজ ১৬৮তম স্থানে আছেন।
