২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিপক্ষ ব্রাজিল বলেই গোল বাতিল!’

ব্রাজিলের বিপক্ষে একুয়েডরের একটি গোল বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন দেশটির কোচ গুস্তাভো কিনতেরোস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 05:34 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করে একুয়েডর।

৬৬তম মিনিটে মিলার বোলানোসের নিচু একটি ক্রসে বল ঠিকমতো ধরতে না পেরে জালেই ঢুকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। আনন্দে একুয়েডরের কোচ-কর্মকর্তারা লাফিয়েও উঠেছিলেন। উদযাপনটা অবশ্য দ্রুতই থেমে যায়। কারণ, বোলানোস ক্রসটি করার আগেই বল মাঠের বাইরে চলে গিয়েছিল বলে গোল দেননি রেফারি।

ম্যাচ শেষে কিনতেরোস বলেন, “ভিডিওটি আমি ২৫ বার দেখেছি। এ ক্ষেত্রে বলের পুরোটাই বাইরে যেতে হয়। আর এখানে ৬০ বা ৭০ শতাংশ বাইরে গেছে। আমাকে যা অবাক করে, তা হলো কেন ব্রাজিলের বিপক্ষে ৫০-৬০ মিটার দূরে থাকার পরও লাইন্সম্যান পতাকা তোলার ব্যাপারে এত আত্মবিশ্বাসী।”

“আমার কোনো সন্দেহ নেই যে, এ ক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে কখনোই পতাকা উঠত না। এটা একটা ভুল, যেটা না হলে একুয়েডরের জয় ছিল। এটা আমাকে রাগান্বিত করছে।”

পুরনো খবর:

শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিল কোচ