২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিল কোচ

একুয়েডরের সঙ্গে ড্র করে কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরু করলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট ব্রাজিল কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

ক্যালিফোর্নিয়ার প্যাস্যাডিনার রোজ বোল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল।

প্রথমার্ধে চেলসির মিডফিল্ডার উইলিয়ানের ক্রস থেকে খুব কাছ থেকে নেওয়া কৌতিনিয়োর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন একুয়েডর গোলরক্ষক। ৮৩তম মিনিটে রেনাতো আউগুস্তোর পাস থেকে পিএসজির উইঙ্গার লুকাস মউরার হেড পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।

সবকিছু বিবেচনায় ব্রাজিল কোচের কাছে ম্যাচটি জিততে না পারা দুর্ভাগ্যের।

“আমরা শুরু থেকেই জেতার চেষ্টা করেছি। কিন্তু একুয়েডর শক্তিশালী দল।”

“আমরা যদি পারফরম্যান্স পরিমাপ ও বিশ্লেষণ করি ব্রাজিল সব সময়ই জয়ের কাছাকাছি ছিল। আমরা সব সময়ই আরও চাই। কিন্তু দল ভালো খেলেছে এবং রক্ষণে খুব ভালো ছিল।”