জুনিয়র টেনিসে সেরা ফারুক, পপি
জাতীয় জুনিয়র টেনিসে অনূর্ধ্ব-১৬ একক ছেলেদের বিভাগে সেরা হয়েছেন জাতীয় টেনিস কমপ্লেক্সের ফারুক হোসেন। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পপি আক্তার।
রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শনিবার ফাইনালে জাতীয় টেনিস কমপ্লেক্সের স্বাধীন হোসেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ফারুক। নিজ দলের ইতি আক্তারকে হারিয়ে সেরা হন পপি।
অনূর্ধ্ব-১৪ বিভাগের এককে বিকেএসপির সৈকত শাহরিয়ার ও ইতি আক্তার সেরা হন।
অনূর্ধ্ব-১২ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রোমান হোসেন (বিকেএসপি) ও এলসা সৈয়দ (জাতীয় টেনিস কমপ্লেক্স)।
বিকেএসপির নাদিম মোল্লাহ ও জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রত্যাশা দাস একক অনূর্ধ্ব-১০ বছর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন।
এছাড়া অনূর্ধ্ব-৮ বছর বিভাগে বালক এককে জাতীয় টেনিস কমপ্লেক্সের আইয়ান মারসুশ খালেদ এবং বালিকা এককে একই দলের সর্বজয়া মেঘশ্রী সেরা হয়েছেন।
