ইউরোর স্পেন দল থেকে বাদ ইসকো ও সাউল
ইউরোপ সেরার ট্রফি ধরে রাখার অভিযানে রিয়াল মাদ্রিদের ইসকো ও আতলেতিকো মাদ্রিদের সাউল নিগেসকে দলে রাখেননি স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক।
২০১৬ ইউরোর জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দলে প্রত্যাশা অনুযায়ী দলে আছেন রিয়ালের ডিফেন্ডার সের্হিও রামোস এবং আতলেতিকোর ডিফেন্ডার হুয়ানফ্রান ও মিডফিল্ডার কোকে। জায়গা ধরে রেখেছেন রিয়ালের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড লুকাস ভাসকেস।
আগামী ১০ জুন ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরোর স্পেন দলে আরও ডাক পেয়েছেন আর্সেনালের রাইট-ব্যাক এক্তর বেইয়েরিন।
স্পেন দল:
গোলরক্ষক: ইকের কাসিয়াস (পোর্তো), দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), সের্হিও রিকো (সেভিয়া)
ডিফেন্ডার: হুয়ানফ্রান (আতলেতিকো মাদ্রিদ), এক্তর বেইয়েরিন (আর্সেনাল), মিকেল সান হোসে (আথলেতিক বিলবাও), জেরার্দ পিকে (বার্সেলোনা), সের্হিও রামোস (রিয়াল মাদ্রিদ), মার্ক বার্ত্রা (বার্সেলোনা), সেজার আসপিলিকুয়েতা (চেলসি), জরদি আলবা (বার্সেলোনা)।
মিডফিল্ডার: ব্রুনো সোরিয়ানো (ভিয়ারিয়াল), দাভিদ সিলভা (ম্যানচেস্টার সিটি), সেস ফাব্রেগাস (চেলসি), কোকে (আতলেতিকো মাদ্রিদ), সের্হিও বুসকেতস (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), পেদ্রো (চেলসি), থিয়াগো (বায়ার্ন মিউনিখ)।
স্ট্রাইকার: আলভারো মোরাতা (ইউভেন্তুস), আরিৎস আদুরিস (আথলেতিক বিলবাও), নোলিতো (সেল্তা ভিগো), লুকাস ভাসকেস (রিয়াল মাদ্রিদ)।
