২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অষ্টম রাউন্ডে জিয়ার ড্র

ভারতের উড়িষ্যায় কেআইআইটি ইন্টারন্যাশনাল দাবা ফেস্টিভ্যালে অষ্টম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এই ড্রয়ের পর সাড়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে আছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 02:11 PM

Updated : 12 Apr 2022, 02:09 AM

উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে শনিবার ভারতের গ্র্যান্ডমাস্টার আর আর লক্ষণের সঙ্গে ড্র করেন জিয়া।

আগের রাউন্ডে শুভায়ন কুণ্ডুকে হারানো নাসির আহমেদ কে সেন্থিল মারানের সঙ্গে ড্র করেছেন। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ৮২তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।

জিয়া, সোহেলের মতো অষ্টম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের সোহেল চৌধুরী। ভারতের অদিত্য বসুর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন এই ক্যান্ডিডেট মাস্টার। আট রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ১০২তম স্থানে আছেন সোহেল।

সপ্তম রাউন্ডের পর অষ্টম রাউন্ডেও ড্র করেছেন মোহাম্মদ সিরাজুল কবির। ভরত সুব্রামানিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছেন তিনি। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ১৩৫তম স্থানে আছেন তিনি।

আমিনুল ইসলাম হেরেছেন স্বাগতিক দেশের নিশীথ সিংয়ের কাছে। আর সপ্তম রাউন্ডে জিতে আশা জোয়ার হক প্রধান অষ্টম রাউন্ডে ড্র করেছেন স্নেহাল ভোশলের সঙ্গে।