মৌসুম সেরা টাইমিং করে জিতলেন বোল্ট
রিও দে জেনেইরো অলিম্পিকের প্রস্তুতি ভালোই হচ্ছে উসাইন বোল্টের। মৌসুমে নিজের সেরা টাইমিং করে অস্ত্রাভায় গোল্ডেন স্পাইক আইএএএফ ওয়ার্ল্ড চ্যালেঞ্জের ১০০ মিটার স্প্রিন্ট জিতেছেন ৬টি অলিম্পিক সোনাজয়ী এই জ্যামাইকান।
চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় গত শুক্রবার দৌড় শেষ করতে ৯.৯৮ সেকেন্ড সময় নেন এ মৌসুমে দ্বিতীয়বারের মতো ট্র্যাকে নামা বোল্ট। দ্বিতীয় হওয়া বার্বাডোজের স্প্রিন্টার র্যামন গিটেন্সের চেয়ে ০.২৩ সেকেন্ড এগিয়ে থেকে দৌড় শেষ করেন তিনি।
