পরিসংখ্যানে ইউরোপের সেরা ফুটবলাররা
মনে রাখার মতো একটি মৌসুম কেটেছে বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেস আর লেস্টার সিটির মিডফিল্ডার এনগোলো কান্তের। আর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে টানা ষষ্ঠ মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন। পরিসংখ্যানে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স:
গোল ও সহায়তা: শীর্ষে সুয়ারেস
এক দশকের মধ্যে সম্ভবত এবারই প্রথম লিওনেল মেসি বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন না। গোল করা আর গোলে সহায়তা মিলিয়ে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি এগিয়ে ছিলেন সুয়ারেস।
জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেকে ‘কিংবদন্তি’ উল্লেখ করে পিএসজি ছাড়ার ঘোষণা দেন। আর সুইডেনের এই ফরোয়ার্ডের পরিসংখ্যানও তার দাবিকে সমর্থন করে।
নাপোলির শিরোপা লড়াইয়ে থাকায় অবদান রাখেন আর্জেন্টিনার ফরোয়ার্ড গনসালো হিগুয়াইন।
৫১ (৩৮+১৩)-জ্লাতান ইব্রাহিমোভিচ (পিএসজি)
৪৬ (৩৫+১১)-ক্রিস্তিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)
৪২ (২৬+১৬)-লিওনেল মেসি (বার্সেলোনা)
৩৮ (৩৬+২)-গনসালো হিগুয়াইন (নাপোলি)
লক্ষ্যে শট: এগিয়ে রোনালদো
গোল করা আর সতীর্থদের দিয়ে গোল করানোয় সুয়ারেস আর ইব্রাহিমোভিচের কাছে এ মৌসুমে হেরে যেতে পারেন রোনালদো, কিন্তু মৌসুম জুড়ে ৯৮টি শট লক্ষ্যে রেখে প্রতিপক্ষ গোলরক্ষকদের সবচেয়ে ব্যস্ত রাখেন তিনিই।
৮৩- গনসালো হিগুয়াইন (নাপোলি)
৮১- জ্লাতান ইব্রাহিমোভিচ (পিএসজি)
৭৫- হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার)
৭৫- লিওনেল মেসি (বার্সেলোনা)
সুযোগ তৈরিতে অনন্য ওজিল
আরও একবার প্রিমিয়ার লিগ শিরোপা জিততে ব্যর্থ হলো আর্সেনাল। তবে দলটির জার্মান প্লেমেকার মেসুত ওজিল সতীর্থদের জন্য ১৪৬টি (গোলে সহায়তাসহ) সুযোগ তৈরি করে এমিরেটসে নিজের সবচেয়ে ফলপ্রসূ মৌসুম কাটান।
ইংল্যান্ডে নিজের প্রথম মৌসুমে দিমিত্রি পায়েত দারুণ সফল হয়েছেন। ফ্রান্সের ক্লাব মঁপেলিয়ের আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ বুদেবুজ নিজেকে সৃষ্টিশীল খেলোয়াড় হিসেবে উপস্থাপন করেছেন।
১১৯- রিয়াদ বুদেবুজ মঁপেলিয়ে)
১১৯- দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম)
১১৫- ক্রিস্তিয়ান এরিকসেন (টটেনহ্যাম)
১০২ -নেইমার (বার্সেলোনা)
ড্রিবলে বেন আরফার প্রত্যাবর্তন
ফরাসি লিগ ওয়ানের ক্লাব নিস-এর হয়ে এ মৌসুমে অসাধারণ খেলে নিজের ঝিমিয়ে পড়া ক্যারিয়ারটাকে আবার জাগিয়ে তোলেন হাতেম বেন আরফা। এ মৌসুমে ১৫২টি ড্রিবল সম্পূর্ণ করেন তিনি। এই ক্যাটেগরিতে অন্য সবাইকে পেছনে ফেলেন এই উইঙ্গার।
বার্সেলোনার শিরোপা জয়ে নেইমারের আর লেস্টারের প্রথমবারের মতো লিগ শিরোপা জেতায় রিয়াদ মাহরেজের বেশ প্রভাব ছিল।
১৪৩- নেইমার (বার্সেলোনা)
১৩১- রিয়াদ মাহরেজ (লেস্টার)
১২৭- সোফিয়ানে বুফাল (লিল)
১২৭- উইলফ্রেড জাহা (ক্রিস্টাল প্যালেস)
ট্যাকলে এগিয়ে কান্তে
লেস্টারের অবিস্মরণীয় মৌসুমে প্রায়শই শিরোনাম হয়েছেন রিয়াদ মাহরেজ ও জেমি ভার্ডি। তবে দলটির লিগ শিরোপা জয়ে এনগোলো কান্তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ১৭৫টি ট্যাকল করে পরিসংখ্যানের এই বিভাগে তিনিই সবার শীর্ষে।
১৭ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা লিগ শেষ করে সবার শেষে থেকে, তবে বুক চিতিয়ে লড়াই করেন দলটির সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গুয়ে।
১৪৩- ইদ্রিসা গুয়ে (অ্যাস্টন ভিলা)
১৪১- ডেনিস আপিয়াহ (ক্যঁ)
১৩৪- জঁ দানিয়েল আকপা-আকপ্রো (তুলুস)
১২৬- ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ)
সেভ: ব্যস্ত বাউমান
এই তালিকার পাঁচ জনের মধ্যে তিন জন গোলরক্ষকই জার্মানির বুন্দেসলিগার।
১৪৮- রন-রবার্ট সিলার (হ্যানোভার)
১৪৪- এমিলিয়ানো ভিভিয়ানো (সাম্পদোরিয়া)
১২৯- আন্তোনিও আদান (রিয়াল বেতিস)
১২৭- লুকাস হ্রাদেচকি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
