এবার হেরেই গেল টটেনহ্যাম
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করা টটেনহ্যাম হটস্পার এবার ২-১ গোলে হেরেছে ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা সাউথ্যাম্পটনের কাছে।
রোববার লন্ডনের হোয়াইট হার্ট লেনের এই ম্যাচে ১ পয়েন্ট পেলেই শীর্ষ তিনে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা নিশ্চিত হতো টটেনহ্যামের। তবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে পরের ম্যাচ ড্র হওয়ায় শীর্ষ তিনে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে দলটির।
৩৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে টটেনহ্যাম।
প্রিমিয়ার লিগের প্রথম তিনটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে। চতুর্থ স্থানের দলটিকে প্লে-অফ খেলে আসতে হবে।
৩১তম মিনিটে সমতায় ফেরে সাউথ্যাম্পটন; সার্বিয়ান মিডফিল্ডার দুসান তাদিচের ছোট পাস পেয়ে কাছ থেকে কোনাকুনি শটে বল জালে জড়ান স্টিভেন ডেভিস।
আর ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করেন ডেভিস। এই গোলেও অবদান ছিল তাদিচের, তার বাড়ানো বল ধরে ডি বক্সের ঠিক বাইরে কিছুটা আড়াআড়ি দৌড়ে সোজা শটে গোলরক্ষককে পরাস্ত করেন আইরিশ মিডফিল্ডার ডেভিস।
ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। আর পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৬ ম্যাচে ৬৩।
ইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম হওয়া দলটি পরের মৌসুমের ইউরোপা লিগে সরাসরি খেলার সুযোগ পায়। ষষ্ঠ ও সপ্তম স্থান পাওয়া দল দুটিরও সুযোগ থাকে। তবে তা নির্ভর করবে ঘরোয়া দুটি টুর্নামেন্ট এফএ কাপ ও লিগ কাপের ফলের উপর।
