লেস্টারেই থাকতে চান মাহরেজ
আগামী দলবদলের বাজারে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন লেস্টার সিটির খেলোয়াড়দের উপর বড় ক্লাবগুলোর নজর থাকবে বলে ধারণা করছেন অনেকে। তবে আপাতত রূপকথা গড়া এই দলেই থেকে যেতে চান বলে জানিয়েছেন উইঙ্গার রিয়াদ মাহরেজ।
দারুণ একটি মৌসুম কাটানোর পর ফরোয়ার্ড জেমি ভার্ডি, মিডফিল্ডার এনগোলো কান্তে আর উইঙ্গার মাহরেজকে অনেকেই পেতে চাইবে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি মাহরেজের এজেন্ট জানান, আলেজিরয়ার এই ফুটবলারের লেস্টারে থাকার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। আর গত বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম খবর ছাপে, মাহরেজ আগামী মৌসুমে লেস্টার ছাড়বেন না।
