২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিমি-রুবেলের নৈপুণ্যে ক্লাব কাপে মোহামেডানের শুভসূচনা

লম্বা বিরতির পর মাঠে গড়ালো ক্লাব কাপ হকি। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন রাসেল মাহমুদ জিমি। জাতীয় দলের এই ফরোয়ার্ড ও রুবেল হাসানের নৈপুণ্যে বাংলাদেশ এসসিকে হারিয়ে ক্লাব কাপ হকিতে শুভসূচনা পেলো মোহামেডান স্পোর্টিং ক্লাবও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 08:10 PM

Updated : 12 Apr 2022, 01:55 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার উদ্বোধনী ম্যাচে মোহামেডানের জয়টি ৪-২ গোলের। একই দিনে ‘খ’ গ্রুপের অপর ম্যাচে ঘরোয়া হকির আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড সোনালী ব্যাংকের সঙ্গে ২-২ ড্র করেছে।

ম্যাচের চতুর্থ মিনিটে মুস্তাফিজুর রহমান লালনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। ৩৯তম মিনিটে ইকবাল নাদির লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে বাংলাদেশ স্পোর্টিং।

এরপর ১৫ মিনিটের মধ্যে জিমি একটি ও রুবেল জোড়া গোল করলে স্কোরলাইন ৪-১ করে নেয় মোহামেডান। শেষ দিকে বেলাল হোসেন গোল করলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ স্পোর্টিং। শেষ দিকে বেলাল হোসেন গোল করলেও হার এড়াতে পারেনি বাংলাদেশ স্পোর্টিং।

দিনের দ্বিতীয় খেলায় দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে ড্র করে আবাহনী। প্রথমার্ধে তাহের আলি ও বেলালের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সোনালী ব্যাংক এসআরসি।

৪৪তম মিনিটে জাতীয় দলের ডিফেন্ডার খোরশেদুর রহমানের গোলে ম্যাচে ফেরা আবাহনীকে ৪৬তম মিনিটে সমতায় ফেরান মাকসুদ আলম হাবুল।

পরিবর্তিত সূচিতে আগামী মঙ্গলবার ঊষা ক্রীড়া চক্র ও এ্যাজাক্স এসি এবং ঢাকা মেরিনার ইয়াংস-সাধারণ বীমা মুখোমুখি হবে।