২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আরও পেছালেন সিদ্দিকুর

জাপানে প্যানাসনিক ওপেনে তৃতীয় রাউন্ডে আরও বাজে খেলে ৭৭তম স্থানে নেমে গেছেন সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 04:34 PM

Updated : 12 Apr 2022, 01:54 AM

চিবা কান্ট্রি ক্লাবের উমেসাতো কোর্সে শনিবার তৃতীয় রাউন্ডে চারটি বোগি ও একটি বার্ডি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট বেশি খেলে যুগ্মভাবে ৭৭তম স্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ১৮ জনের সঙ্গে ৬১তম স্থানে ছিলেন সিদ্দিকুর।
 
এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর চারটি বোগি ও একটি বার্ডি দিয়ে জাপানের এই আসর শুরু করেন। দ্বিতীয় রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগি করা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে কাট-এর ওপরে থেকে তৃতীয় রাউন্ডে ওঠেন।
 
১২ লাখ ৭০ হাজার ডলার প্রাইজমানির এই আসরে তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে নয় শট কম খেলে ভারতের শিব কাপুর শীর্ষে রয়েছেন।