২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রার গোলে কাপের ফাইনালে পিএসজি

জ্লাতান ইব্রাহিমোভিচের একমাত্র গোলে লরাঁকে হারিয়ে ফরাসি কাপের ফাইনালে উঠেছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 03:32 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

প্রতিপক্ষের মাঠে গত মঙ্গলবার দলকে জেতানো গোলটি ৭৫তম মিনিটে করেন সুইডেনের ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ।

আর্জেন্টিনার ফরোয়ার্ড আনহেল দি মারিয়ার পাস পেয়ে দুজন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ইব্রাহিমোভিচ। এর পর তিনি দেখেশুনে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে পৌঁছে দেন।  

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়লেও ঘরোয়া ফুটবলে ট্রেবল জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল এরই মধ্যে ফরাসি লিগের শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি।

গত মৌসুমেও লিগ, কাপ আর লিগ কাপ জিতেছিল লরাঁ ব্লাঁর দল।