২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামেসকে শিক্ষা নিতে বললেন জিদান

ভলফ্সবুর্গের বিপক্ষে রিয়াল মাদ্রিদ হারের কিনারে থাকা অবস্থায় সাইডলাইনে গা গরম করার সময় হাসার কারণে সমালোচিত হন হামেস রদ্রিগেস। তারকা এই মিডফিল্ডার তার ভুল থেকে শিক্ষা নেবেন বলেই আশা করেন স্পেনের ক্লাবটির কোচ জিনেদিন জিদান। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 09:38 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

ভলফ্সবুর্গের মাঠ থেকে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি ২-০ গোলে হেরে আসে রিয়াল। ৮৫তম মিনিটে টনি ক্রুসের বদলি হিসেবে রদ্রিগেসকে মাঠে নামিয়েছিলেন জিদান।

জিদান রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে শুরুর একাদশে খুব একটা সুযোগ পাচ্ছেন না রদ্রিগেস। কলম্বিয়ার এই মিডফিল্ডারের বাবা সম্প্রতি বলেন, সান্তিয়াগো বের্নাবেউয়ে কোচ পরিবর্তন তার ছেলের জন্য খারাপ হয়ে এসেছে।

আগামী শনিবার স্পেনের লা লিগায় নিজেদের মাঠে এইবারের মুখোমুখি হবে রিয়াল। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিদান বলেন, “আমি এটা এড়িয়ে যেতেই পছন্দ করব। তুমি এগুলো থেকে শিখবে। এটা একটা অধ্যায়, যা কেউ পছন্দ করে না। কিন্তু এটা আমাদের এক পাশে সরিয়ে রাখতে হবে।”

এইবারের বিপক্ষে রদ্রিগেস বা ইসকোর শুরুর একাদশে খেলা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানান জিদান।

পুরনো খবর:

ভলফসবুর্গের মাঠে অঘটনের শিকার রিয়াল