ভিয়ারিয়াল ম্যাচে নেই বার্সার ইনিয়েস্তা
ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন না বার্সেলোনার প্লেমেকার ইনিয়েস্তা।
রোববার ভিয়ারিয়ালের মাঠে হতে যাওয়া ম্যাচটির জন্য দেওয়া ১৮ সদস্যের দলে ইনিয়েস্তাকে রাখেননি বার্সেলোনা কোচ লুইস এনরিকে।
কাতালান ক্লাবটি থেকে জানানো হয়, ফিটনেসের সমস্যার কারণেই তাকে এ ম্যাচে খেলানো হচ্ছে না।
শনিবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেছিলেন, “ইনিয়েস্তা কিছুটা অস্বস্তি বোধ করছে।”
ভিয়ারিয়ালের বিপক্ষে রোববার বার্সেলোনার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
