২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা-বায়ার্নের মুখোমুখি হতে চান না আগুয়েরো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখ আর বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হতে চান না ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির তারকা ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 10:08 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

শেষ ষোলোর দ্বিতীয় পর্বে গত মঙ্গলবার ডাইনামো কিয়েভের সঙ্গে গোলশূন্য ড্র করে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় সিটি। প্রথম পর্বের ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল তারা। 
 
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র হবে আগামী শুক্রবার। এর আগে আগুয়েরো বলেন, “আপনি সব সময়ই অনেক দূরে যেতে চেষ্টা করেন। আর এটা করতে হলে আপনাকে সেরার মুখোমুখি হতে হবে।”
 
“স্পষ্টতই বার্সেলোনা ও বায়ার্ন সেখানে আছে, যারা ফর্মের দিক থেকে সেরা দুই দল। আমরা তাদের এড়াতে পারলে তো ভালোই হয়। কিন্তু এক পর্যায়ে তাদের মুখোমুখি হতে হবে আমাদের,” যোগ করেন আগুয়েরো।
 
আগামী মৌসুমে সিটির দায়িত্ব নেবেন বায়ার্নের কোচ পেপ গুয়ার্দিওলা। বার্সেলোনার সাবেক এই কোচের সান্নিধ্য পেতে অধীর আগ্রহে আছেন আগুয়েরো। 
 
“আমার সঙ্গে গুয়ার্দিওলার পরিচয় নেই। কিন্তু আগে সম্ভাব্য সেরা ভাবে মৌসুমটা শেষ করা যাক।”