মেসিকে ইতিহাস-সেরাদের মধ্যে রাখেন না বিলার্দো
আর্জেন্টিনার সাবেক কোচ কার্লোস বিলার্দোর কাছে লিওনেল মেসি সময়ের সেরা খেলোয়াড়দের একজন হতে পারেন, কিন্তু ইতিহাস-সেরাদের মধ্যে পড়েন না।
গত মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জেতাতে বড় ভূমিকা রাখা মেসি পঞ্চমবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন। গত বছর আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালেও ওঠে তারকা এই ফরোয়ার্ডের নেতৃত্বে। তবে চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তার দলের।
মাস দুয়েক আগে বিলার্দো একবার বলেছিলেন ২৮ বছর বয়সী মেসিকে তিনি সর্বকালের সেরাদের একজন হিসেবে বিবেচনা করেন না। বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের মহা ব্যবস্থাপক ৭৬ বছর বয়সী সাবেক এই ফুটবলার এখন তার কথার ব্যাখ্যা দিলেন।
