মেসি-রোনালদো নিয়ে ঝগড়ার জেরে মৃত্যু
লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো - কে সেরা? এই তর্কের জের ধরে প্রাণ গেল এক ব্যক্তির।
শনিবার রাতে মুম্বাইয়ে এক পার্টি শেষে বিতর্কের এক পর্যায়ে ২১ বছর বয়সী নাইজেরিয়ার নাগরিক মাইকেল চুকউমা তারই স্বদেশি ও বন্ধু ৩৪ বছর বয়সী ওবিনা দুরুমচুকুকে খুন করেন।
স্থানীয় পুলিশ জানায়, তারা ফুটবল খেলোয়াড়দের নিয়ে আলাপ করছিল। তাদের এক জন মেসি এবং অন্য জন রোনালদোর ভক্ত। এক পর্যায়ে আলোচনা ঝগড়ায় রূপ নেয়। প্রাণ হারানো ব্যক্তি ঝগড়ার এক পর্যায়ে একটি গ্লাস ছুড়ে মেরেছিলেন। আর ওই গ্লাসের ভাঙা টুকরো নিয়ে অভিযুক্ত ব্যক্তি অন্য জনকে আঘাত করে। অধিক রক্তক্ষরণে মৃত্যু হয় ওবিনার।
পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা ফরোয়ার্ড মেসি। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো তিন বার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
