সান্তিয়াগো বের্নাবেউয়ে সিমেওনের আতলেতিকোর রেকর্ড
স্পেনের লা লিগায় প্রথম দল হিসেবে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে টানা তিনটি ম্যাচ জয়ের কীর্তি গড়েছে আতলেতিকো মাদ্রিদ।
নগর প্রতিপক্ষ রিয়ালের বিপক্ষে আতলেতিকোর এই সাফল্য মূলত দিয়েগো সিমেওনের কারণেই।
২০১১ সালের ডিসেম্বের আতলেতিকোর দায়িত্ব নেওয়ার পর বের্নাবেউয়ে খেলা প্রথম ম্যাচেই হারেন সিমেওনে। ২০১২ সালে ২-০ গোলের ওই পরাজয়ের পর আর লিগে রিয়ালের মাঠে হারেনি আতলেতিকো।
