২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জিততে কষ্টও করতে হবে: সুয়ারেস

লাস পালমাসের মাঠ থেকে কষ্টার্জিত জয় নিয়ে ফেরার পর বার্সেলোনার স্ট্রাইকার জানিয়েছেন শিরোপা জিততে কষ্টও করতে হবে। তবে প্রতিপক্ষের মাঠ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফেরার সন্তুষ্টির কথাও জানিয়েছেন উরুগুয়ের এই তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

গত শনিবার সুয়ারেস ও নেইমারের গোলে লাস পালমাসকে ২-১ ব্যবধানে হারায় লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা। সুয়ারেস গোলের একাধিক সুযোগ নষ্ট না করলে লুইস এনরিকের দলের জয়টি অবশ্য দাপুটে হতে পারত।

ম্যাচ শেষে উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস, “শিরোপা জিততে হলে আপনাকে কষ্ট করতে হবে। গত দুটি অ্যাওয়ে ম্যাচে আমরা কষ্ট করলেও তিনটি পয়েন্টও পেয়েছি।”

“আমরা সব সময় বৈচিত্রময় উপায়ে খেলার চেষ্টা করি। এই ধরনের ম্যাচই আপনাকে লিগ শিরোপা এনে দেবে”, যোগ করেন লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৫টি গোল করা সুয়ারেস।

লাস পালমাসকে হরাতে কষ্ট হওয়ার জন্য ব্যস্ত সূচিকে ‘অজুহাত’ হিসেবে দেখাতে রাজি নন সুয়ারেস।

“খেলোয়াড়রা খেলতে, ধারাবাহিকতা বজায় রাখতে এবং জিততে চায়।”